দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
১৯ দিন পর শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তারা।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ই্উনুস আলী বলেন, স্যার ও ম্যাডাম (রাহাত আরা বেগম) হেলথ চেকআপ করতে সিঙ্গাপুর গিয়েছিলেন। আজকে বিকেলে উনারা দেশে ফিরেছেন। এখন বাসায় যাচ্ছেন।
গত ৪ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। পরে তিনি শ্যামলী স্পেশালাইজিড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনের তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন।
২০১৫ সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট ফখরুল সিঙ্গাপুরে যান।
কে