দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে গণতন্ত্র থাকলেও তারা চায় না তাদের প্রতিবেশি দেশগুলোতে গণতন্ত্র থাকুক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্ব চন্দ্র রায় ।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
গণতান্ত্রিক বিশ্বে ভারতকে বাদ দেওয়া যায় না জানিয়ে তিনি বলেন, যাদের ৭২ বছরের গণতন্ত্রের প্রচলন আছে। তাদের নিজের দেশে গণতন্ত্র থাকলেও বাংলাদেশে গণতন্ত্র থাকুক সেটা তারা চান না। বাংলাদেশে সার্বভৌমত্ব থাকবেই কেন, আমাদের সেনা ঘাঁটিতে যদি ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস করা যায়, আসা যায়। তাহলে অভ্যন্তরীণ নিরাপত্তা নিরাপদ থাকবে, এটা ভাবা আর ‘বোকার স্বর্গে বাস করা এক কথা না’। পৃথিবীর কোনো দেশে এমন নিয়ম আছে?’
সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গালাগালি করে কোনো লাভ নেই। কারণ আপনাদের ক্ষমতায় থাকতে হলে আর স্বশরীরে বেঁচে থাকতে হলে বিদেশিদের এই স্বার্থ সেই চরিতার্থ করার সুগম পথ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
বিএনপির এই নেতা বলেন, সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে না। আর সাধারণ মানুষ কী খাবে না খাবে সেই পরামর্শ দেয় সরকারের মন্ত্রীরা। তা মানায় না। আঙুর, খেজুর, আপেল যদি দরকার নাই হয় তাহলে আমদানি বন্ধ করা হচ্ছে না কেন সে প্রশ্ন রাখেন গয়েশ্বর চন্দ্র রায়।
একইদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতকে হিলি বন্দর দিয়ে ক্ষমতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতাসীনদের পতন নিশ্চিত করতে চাইলে ধাপ্পাবাজি, চাপাবাজি পরিহার করে নিষ্ঠাবান হতে এবং আন্দোলনের নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে হবে।
এফএইচ