দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চুন্নু এ কথা জানান।
তিনি বলেন, আগামীকাল (বুধবার) আমরা শপথ নেব না। আমরা শপথ নেব পরে।
প্রসঙ্গত, জাপা এবারের নির্বাচনে ১১টি আসনে জয় পেয়েছে। বর্তমান সংসদে দলের সংসদ সদস্য রয়েছেন ২৩ জন। এবার তার অর্ধেক আসনও পায়নি জাপা।
জেডএ