দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে ৭ জানুয়ারি অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন, ইমিটেশন নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের নামে জনগণকে ভেলকিবাজি দিচ্ছে তারা (সরকার)। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় আনাম র্যাংগস প্লাজা শপিংমলের বিপরীতে কাঁচা বাজার ও আশপাশে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল।
জেডএ