দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে পরগাছা বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র হত্যাকারী দল। এই নির্বাচনের শপথ পরগাছা বিএনপিকে হটিয়ে দেওয়া।
শনিবার (২৩ ডিসেম্বর) টানা দ্বিতীয় দিনের মত নিজ নির্বাচনি আসন নোয়াখালী-৫ এ পথসভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যারা শেখ হাসিনাকে হঠাতে চায়, তাদের হটিয়ে দেবে আওয়ামী লীগ। এবারের নির্বাচনের লড়াই বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াই।
এসময় আগামী নির্বাচনে ভোট দিয়ে গণতন্ত্রের বিজয়ের আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপির ট্যাক্স, পানি, গ্যাস, বিদ্যুৎ বিল না দেওয়ার আহ্বান প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, যারা ট্যাক্স, বিদ্যুৎ বিল দেবে না, তাদের ঘরের বিদ্যুৎ-গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হবে।
কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল থেকে গণসংযোগ করেন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা। বিকেলে কবিরহাট উপজেলায় নির্বাচনি পথসভা করেন তিনি। এসময় তাকে বরণ করে নিতে জয় বাংলা স্লোগানে উপস্থিত হোন হাজারো নেতাকর্মী।
টি