দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টি না সরকারি দল, না বিরোধী দল। আমি বলবো, এরা কোনো রাজনৈতিক দলই না, এরা সার্কাস পার্টি। কোনো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ জাতীয় পার্টি করতে পারে না।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এখন মরিয়া। এজন্য তারা আবারও একটি একতরফা, পাতানো নির্বাচনের আয়োজন করেছে। দেশের মানুষ আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনকে বয়কট করছে। এরা নিজেরা নিজেরা ভাগবাটোয়ারার নির্বাচন করছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টন বিজয় নগর পানির টাঙ্কির সামনে থেকে পথসভায় এসব কথা বলেন নুর।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অস্তিত্ব রক্ষায় আপনারা জনগণের পাশে থাকুন। অসহযোগ আন্দোলন সফল করতে সরকারি অফিস-আদালতে তালা দিয়ে বন্ধ করে জনগণের আন্দোলনে শামিল হোন।
এদিন, নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পল্টন, বিজয়নগর ও নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
এও