দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুষ্ঠু পরিবেশে নির্বাচন দাবি করেছেন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের। তিনি বলেন, ঢাকা-১৮ আসনে লাঙ্গলের জোয়ার এসেছে। মানুষ শান্তি ও সম্প্রীতির জন্য লাঙ্গল প্রতীকে ভোট দেবেন। মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে মাঠে নেমেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাউনিয়ার ওমর আলী মার্কেটে কর্মী সভায় তিনি এ কথা বলেন।
শেরীফা কাদের বলেন, এই আসনের রাস্তাঘাট গুলোর অবস্থা খুবই খারাপ। তাই সবার আগে রাস্তাঘাট সংস্কার করতে হবে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করব। সন্ত্রাস ও মাদক নির্মূলে প্রশাসনকে সাথে নিয়ে কাজ করব। নির্বাচনের পরিবেশ এখনও ভালো আছে। আমরা সুষ্ঠু পরিবেশে নির্বাচন চাই।
এসময় ওই এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন শেরীফা কাদের। কামারপাড়ার রাজকন্য কমিউনিটি সেন্টারে কর্মী সভা শেষে সন্ধ্যায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।
টি