দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের নামে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, বানরের রুটি ভাগের মতো সরকার আসন ভাগাভাগি করছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, নিজেদের নৌকা প্রার্থী রয়েছে। ডামি নৌকা, স্বতন্ত্র নৌকা, বিদ্রোহী নৌকা, নিজের জোটভুক্তদের নৌকা; এমন কি যাকে বিরোধী দল বানাবে তারাও আসন সমঝোতা চাচ্ছে। এটাকে তারা নির্বাচন বলছে, মানুষ এটাকে তামাশা বলছে। ৭ তারিখের নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, আওয়ামী লীগ সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এ সরকারে অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তা ২০১৪ ও ২০১৮ সালেই প্রমাণ হয়েছে। জনগণ লড়াই করছে সত্যিকারের নির্বাচনের জন্য, যেখানে সব দল অংশ নেবে।
আরএ/এম