দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন নয়, বানরের পিঠা ভাগাভাগি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না, যেটা হবে সেটা আসন ভাগাভাগি। দেশের মানুষ তা জানে। ঢাকা থেকে আসন ভাগাভাগি করে শুধু ৭ জানুয়ারি ঘোষণা করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন মূলত বানোরের পিঠা ভাগ করার নির্বাচন। ভাগাভাগির নির্বাচন করছে আওয়ামী লীগ ও তাদের শরিকরা। তামাশার নির্বাচন করতে যাচ্ছে ক্ষমতাসীনরা।
মঈন খান বলেন, ১৯৭১ সালের এইদিনে যারা দেশের সম্পদ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেটা নিকৃষ্ট ও জঘন্যতম কাজ। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখন গণতন্ত্র কায়েম করতে পারিনি।
তিনি বলেন, যেটার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র। আজ সেটাই নাই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে যাচ্ছি, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
সরকারের প্রতি বিএনপির এই সিনিয়র নেতা বলেন, হামলা, মামলা,গ্রেপ্তার বন্ধ করে জনগণের মুখোমুখি হন। স্বীকার করি আপনারা অনেক উন্নয়ন করেছেন। তাহলে ভয় পান কেন? যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা আবার ক্ষমতায় আসেন। সবার আগে আমি আপনাদের অভিনন্দন জানাবো।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।
ডিপি/এম