দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একমাসেরও বেশি সময় ধরে সারাদেশে অগ্নিসন্ত্রাস হচ্ছে। দুঃখজনক বিষয় হচ্ছে, এ বিষয়ে নাগরিক সমাজের কোনো বিবৃতি নেই। নাগরিক সমাজ ও বুদ্ধিজীবী বলে যারা সমাজে পরিচিত, তারা এখন নীরব আছেন। আমি মনে করি তাদের চিহ্নিত করা দরকার।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণায়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, যখন সারাদেশের মানুষ আওয়াজ তুলবে, তখনই বিএনপির অগ্নিসন্ত্রাস বন্ধ হবে। সে আওয়াজটা সচেতন নাগরিক ও নাগরিক সমাজের কাছ থেকে আশার কথা। দুঃখজনক হলেও সত্য, আমি নাগরিক সমাজের একটি বিবৃতিও দেখিনি।
তিনি বলেন, নাগরিক সমাজ সময়ে সময়ে যেসব কথাবার্তা বলেন, সেগুলো আমরা গুরুত্বসহকারে দেখি। কিন্তু দেশজুড়ে একমাসেরও বেশি সময় ধরে যে অগ্নিসন্ত্রাস হচ্ছে তা নিয়ে নাগরিক সমাজের কোনো বিবৃতি নেই। তারা সুবিধাবাদী। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটা কথা বলেছেন, সেটি হচ্ছে ‘আওয়ামী লীগ নাকি দল থেকে নেতাকর্মীদের ভাগানোর রাজনীতি করছে।’ আসলে বিএনপি থেকে সবাই পালিয়ে যাচ্ছেন। কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত বিএনপির নেতারা দল থেকে পালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে দেখবেন কয়েকজন ছাড়া আর কেউ বিএনপিতে নেই।
কেএইচ