দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে যান ব্যারিস্টার শাহজাহান ওমর। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা তাকে উদ্দেশ করে বেইমান, দালাল বলে স্লোগান দেন। এমন পরিস্থিতিতে শাহজাহান ওমর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেন।
বুধবার (৬ ডিসেম্বর) ব্যারিস্টার শাহজাহান ওমর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আসার পর এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহজাহান ওমর দুপুর সোয়া ১২টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলকে তার চেম্বারে ডেকে পাঠান। সজল মোনাফেক, মীর জাফরের সঙ্গে দেখা করতে যাবেন না বলে জানিয়ে দেন। এরপর শাহজাহান ওমর নিজেই তার চেম্বারে চলে আসেন এবং তিনি উচ্চস্বরে কথা বলতে থাকেন।
এসময় সাধারণ আইনজীবীরা সজলের চেম্বার থেকে তাকে ধাওয়া করেন। শাহজাহান ওমর চেম্বার থেকে বের হয়ে কফিশপের সামনে দিয়ে বের হয়ে যান। এসময় সাধারণ আইনজীবীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
বিএনপিপন্থি আইনজীবীরা তার কাছে জানতে চান প্রধান বিচারপতির বাসভবনে হামলার আসামি হয়ে কীভাবে পুলিশ প্রটোকলে সুপ্রিম কোর্টে এলেন। এই মোনাফেকের স্থান সুপ্রিম কোর্টে হবে না। এরই মধ্যে শাহজাহান ওমর সুপ্রিম কোর্ট ত্যাগ করে চলে যান বলে জানান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন।
গত ২৯ নভেম্বর বাসে আগুন দেওয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় বিএনপির এই সাবেক ভাইস চেয়ারম্যান জামিন পেয়ে কারামুক্ত হন। এরপর ঝালকাঠি-১ আসন থেকে নৌকার প্রার্থী মনোনীত হন।
এফএইচ