দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েই পাবনা-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি–পেশার নতুন কয়েকজন নেতাকর্মী দলে যোগ দেন।
তাদের মধ্যে ডলি সায়ন্তনী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের পরপর দুই বারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, অন্তর শোবিজের স্বপন চৌধুরী, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর রয়েছেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর ও মহাসচিব ড. মো. শাহ্জাহানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনএমএ যোগদান করেন। এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনএমে যোগদান প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, আমার দাদাবাড়ি পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।
প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।
ডিপি/