দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-যশোর মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা বেগম মুন্নুজান সুফিয়ান। তিনি শ্রমিক-মেহনতি মানুষের নেতা। তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা অবাক ও হতাশ হয়েছি। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই বেগম মুন্নুজান সুফিয়ানকে পুনরায় মনোনয়ন দেওয়া হোক।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। কিন্তু তারা নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। এসময় সড়কের দুই পাশে সৃষ্টি হয় যানজট। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতাকর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানেন না, তারা আওয়ামী লীগের কেউ না।
এদিকে, সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এসময় কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, আজ সন্ধ্যায় ফুলবাড়ি গেট এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এও