দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এর আগে, শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে ফরমগুলো সংগ্রহ করা হয়।
আসন তিনটি হলো— মাগুরা-১ ও মাগুরা-২ এবং ঢাকা- ১০।
এই তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সেই মাগুরা–১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান, মাগুরা–২ আসনের সংসদ সদস্য সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং ঢাকা–১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
টি