দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগুন দিয়ে পুড়িয়ে কখনও রাজনৈতিক সমস্যা সমাধান হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (১৫ নভেম্বর) গুলিস্তানের শহীদ মতিউর পার্কের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, আমরা অত্যন্ত ব্যথিত যে, গণপরিবহনের ওপরে বেশি আগ্রাসন হচ্ছে। আমরা রাজনৈতিক সংগঠনগুলোকে অনুরোধ করব, এ আগ্রাসন, এ অন্যায় এবং আগুন দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে যে রাজনীতি করা হচ্ছে সেটি প্রত্যাহার করে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করুন। নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক সমাধান সম্ভব।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর জন্য প্রতিটি ওয়ার্ডেই একটি করে ব্যায়ামাগার স্থাপন করবে। তারই অংশ হিসেবে আজ ১৩ নম্বর ওয়ার্ডে রাইসা নগর ব্যায়ামাগারের উদ্বোধন করলাম। আমাদের ব্যায়ামাগারগুলো যাতে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হয় সেজন্য আমরা একটি নীতিমালা প্রণয়ন করেছি।
পরে মেয়র তাপস সংস্কার পরবর্তী ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এবং ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী প্রান্তে জিরানি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।
আরএ