দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করেন। সেখানে তিনি সংঘাত এড়িয়ে সমাধানের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেছেন, ‘পারস্পরিক প্রতিহিংসা, অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়।’
সিইসির এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে, তফসিল ঘোষণা হয়ে গেছে। এই সময়ে কবে আপনি বাংলাদেশের শতাধিক দলের সঙ্গে সংলাপ করবেন? কবে নির্বাচন করবেন?’ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আর সিইসির সংলাপের কথা এক নয় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।
জাতীয় পার্টির অবস্থান নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি না বা কে কার সঙ্গে যাবে, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। জাতীয় পার্টি সম্পর্কে শেষ বিষয়টা শুনতে আরও সময় লাগবে। তিনি বলেন, একটু অপেক্ষা করেন, ভেতরের অনেক খবর আছে।
এফএইচ