দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংবিধান অনুযায়ী যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্য নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের বলব কোনো ষড়যন্ত্র ও নাশকতা করে নির্বাচন বানচাল করা যাবে না।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড করে এই সরকারের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারেনি। তেমনিভাবে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সংসদ নির্বাচন ব্যর্থ করা যাবে না। এই নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার নেতৃত্বেই হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের আলোয় উদ্ভাসিত করেছে। প্রধানমন্ত্রী আজকে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আমরা পরিচিত হব।
আরএ