দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এখনও ফাঁকা। পুরো মতিঝিল এলাকা দখল করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে এই চিত্র দেখা গেছে।
তবে পাশেই আরামবাগের গলিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হয়। তারা স্লোগান দিয়ে শাপলা চত্বরে প্রবেশ করতে চাইলে পুলিশ দিয়ে লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সরেজমিনে দেখা যায়, মতিঝিলের প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। এসময় টহল পুলিশকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া জল কামান, রায়ট কার ও এপিসি কার দেখা যায় সেখানে।
এর আগে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চাইলেও সাড়া দেয়নি ডিএমপি। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এইউ