দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপকমিটির প্রথম সভা বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে সভাটি হবে।
বুধবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।
আরএ