দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী ফিরলেই খেলা শুরু হয়ে যাবে উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্যাপ্টেন আসতেছেন। প্রস্তুত হয়ে যান, খেলা হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে ক্যাপ্টেন এখন ওয়াশিংটনে আছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কেউ এখন শোনে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি। আজও আমাদের থামাতে পারবে না। আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানবো না।
নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। মির্জা ফখরুল কি এজেন্সি পেয়েছে? ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তারা পারেনি রাশা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। নিষেধাজ্ঞা কেউ শোনে না। কাজেই আমরা যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, নিষেধাজ্ঞায় ভয় দেখাবেন না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কাঁদতে কাঁদতে কান্নার দরিয়া হয়ে যাবে। তবুও আপনাদের ক্ষমা নেই, মির্জা ফখরুল। আপনাদের পিতৃহত্যা, ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেবোই। বাংলার মানুষ বিএনপিকে ক্ষমা করবে না।
বিএনপির স্বপ্নের বেলুন চুপসে যাবে জানিয়ে তিনি আরও বলেন, সমাবেশে কিছু লোক দেখে মির্জা আব্বাস চাঁদ রাতের স্বপ্ন দেখছেন। কিন্তু যতই স্বপ্ন দেখুন, রঙিন বেলুনের মতোই চুপসে যাবে।
ঢাকা আওয়ামী লীগের দখলে থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২০০১ সাল ভুলে যান। কারও গায়ে আঘাত করলে, পালটা আঘাত হবে। কোনো অবস্থায় ছাড় হবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব যতদিন আছে, ততদিন আমরা লড়ে যাব।
এফএইচ