দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শাহবাগে বহুল আলোচিত ছাত্রলীগ ও বরখাস্ত হওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ কাণ্ডে এবার শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. গোলাম মোস্তফাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে বদলি করা হয়েছে।
শাহবাগ থানার এই পদে বদলি করা হয়েছে গুলশান থানার মো. আরশাদ হোসেনকে। সোমবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এই আদেশটি নিশ্চিত করেছে সংস্থাটির মিডিয়া বিভাগ।
সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বদলি করা হলো।
জেডএ