দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খোলা মাঠে ট্রফি নিয়ে যাবে তা হবে না। এবার আর ওয়াক ওভার পাবে না আওয়ামী লীগ।
সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনটিতে এক আলোচনায় এ কথা বলেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারা মুক্তি দিবসে এই আলোচনা সভার আয়োজন করে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম।
প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ নিয়ে জানান, যথযথ চিকিৎসার অভাবে ভালো নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ফখরুল বলেন, গণতন্ত্রকে হত্যা করেছেন বর্তমান সরকার। এই সরকারকে হঠতে না পারলে গণতন্ত্র রক্ষা করা সম্ভব না।
স্থায়ি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের কারারুদ্ধ করার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাসিত হতে পারেন।
তিনি বলেন, আদালত যদি আদালতে নিয়ম রক্ষা না করে সেখানে মাথানত করে দাঁড়াবে না বিএনপি। দেশ রক্ষার আন্দোলনের সামনে সরকার টিকে থাকতে পারবে না।
জেডএ