দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করেছে আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই কমিটি ২০২ সদস্য বিশিষ্ট।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন করেছেন। সংগঠনটির প্রচার সম্পাদক কেফায়াতুল্লাহ আজহারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাবকমিটি বৈঠক করে পূর্বের কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করেন। মহাসচিবের নেতৃত্বে সাবকমিটির সদস্যরা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। এরপর উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন তিনি।
এ সময় সাবকমিটির সদস্যদের মধ্য থেকে মুফতি জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।
দলটির পূর্ণাঙ্গ কমিটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গত কমিটিতে বাদ পড়া অনেকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন। তবে হেফাজতের আলোচিত-সমালোচিত নেতা মাওলানা মামুনুল হককে এ কমিটিতেও রাখা হয়নি।
জেডএ