দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সংশ্লিষ্টদের বক্তব্যের সুরও এভাবে পরিবর্তন হবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি ভিডিও যুক্ত করেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
রাশেদ খাঁন আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, তিনি সবকিছু কিনে গুছিয়ে রেখেছেন এবং সুযোগ পেলে দেশে যাবেন। তবে ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন, এমন কথা তিনি একবারও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন।
পোস্টের শেষাংশে আগুনসন্ত্রাসে জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন। তিনি বলেন, সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এ ধরনের সন্ত্রাস থেকে তাদের সরে আসা উচিত। অন্যথায় বাংলাদেশের জনগণের নতুন করে গণপ্রতিরোধের মুখে পড়লে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যে আই