দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচনে ভোট আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। দেশের ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে এই সংলাপের আমন্ত্রণ জানিয়েছে ইসি।
ইসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক হস্তক্ষেপের বাহিরে রেখে নিরপেক্ষ নির্বাচন আয়োজন সবধরনের সহযোগিতার আশ্বাস ক্ষমতাসীন বিএনপির। তবে সংলাপের আগে মতবিরোধ দেখা দিয়েছে ১১ দলীয় জোটের মধ্যে।
জামায়াত জোটগতভাবে সংলাপে অংশ নিতে চাইলেও তাতে একমত নয় এনসিপি। নির্বাচন কমিশনের কাছে এককভাবেই নিজেদের দাবি তুলে ধরতে চায় এনসিপি।
এই সহিংসতা বিগত সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের।
সুজনের পরিসংখ্যান অনুযায়ী বিগত দশটি স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৪শ মানুষ। নির্বাচন কমিশনের জন্য বড়ো দুশ্চিন্তা পুরোনো এই সহিংসতার ইতিহাস।
এই সংহিতাকে পাশ কাটিয়ে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা করেছে ইসি। দেশের নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সংলাপে। যেখানে রাখা হয়নি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে।
ইসি বলছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমন সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসিকে সহযোগিতার কথাও বলছে ক্ষমতাসীন দলটির নেতারা। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আাললও সেই বার্তাই দিলো দেশ টিভিকে।
তবে ইসির সংলাপের আগে মতবিরোধ দেখা দিয়েছে ১১ দলীয় জোটের জামায়াত-এনসিপির মধ্যে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াত জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায়।
তবে এনসিপি চায় আলাদাভাবে অংশ নিতে। এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।
তবে সংলাপে আলাদা অংশ নেয়ার কথা বলললেও ইসির কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিজেদের দাবিগুলোর ওপর গুরুত্ব দিচ্ছে দলগুলো।
কে