• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে বর্তমান সরকার : মিয়া গোলাম পরওয়ার

দেশ টিভি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৬, ১৬:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এমনকি সন্ত্রাসীদের ভয়ে থানা ছেড়ে পুলিশের পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আয়োজনে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ লাঠিসোটা নিয়ে রাস্তাঘাট অবরোধ করছে, গাছপালা কেটে ফেলছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে। বিরোধী দলের নেতাকর্মীদেরও রেহাই দিচ্ছে না। দুটি থানায় আগুন দেওয়া হয়েছে। থানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে, সেখানে কোনো পুলিশ সদস্যও নেই। সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

তিনি বলেন, আওয়ামী লীগকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা নেত্রীর নেতৃত্বে প্রায় দেড় হাজার মানুষকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করেছেন। এটি মানবতাবিরোধী অপরাধ। গত ১৭ বছরে আপনারা অসংখ্য অপরাধ করেছেন। স্বাধীনতার পর তিন হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছেন। পিলখানায় সেনা সদস্যদের হত্যা করেছেন। শাপলা চত্বরে তৌহিদি জনতাকে হত্যা করেছেন। সাঈদীর রায়ের পর দেড় শতাধিক মানুষকে হত্যা করেছেন। বিভিন্ন সময়ে অন্যায়ভাবে ফাঁসি, ক্রসফায়ারসহ নানা ধরনের নির্যাতন চালিয়েছেন।

জামায়াতের এই নেতা বলেন, আজ শেষ বেলায় নেত্রী নেই, অথচ নেতাদের নির্দেশে আপনারা যা দেখাচ্ছেন, তাতে পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছে। রাজপথে ঢাল-সরকি নিয়ে দাঁড়িয়ে যে দৃশ্য দেখাচ্ছেন, এটি জঙ্গিবাদের চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা জামায়াতে ইসলামী, আলেম-ওলামাদের জঙ্গিবাদ বলেন। অথচ নিজেরাই এর চেয়ে ভয়াবহ কর্মকাণ্ড করছেন। গাড়ি পুড়িয়ে, বাড়িঘরে আগুন দিয়ে, মানুষ হত্যা করে কখনও মানুষের সহানুভূতি পাওয়া যায় না।

তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম দেশের একটি অংশকে বিচ্ছিন্ন করে সরকার ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে চাইলে আধিপত্যবাদবিরোধী, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও আপনারা এতটুকু সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনারা সবসময় বিরোধী দলকে দায়ী করেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন। একটি জেলার সন্ত্রাসও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না।

মন্ত্রিসভার কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করার সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, পত্রিকায় খবর এসেছে, বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন। রাজশাহীর বিভিন্ন বাড়িতে বিএনপি নেতাদের আশ্রয়ে আওয়ামী লীগের নেতারা রয়েছেন বলেও সংবাদমাধ্যমে দেখেছেন বলে জানান তিনি।

মিটিং-মিছিলে আওয়ামী লীগ থেকে আসা বিএনপির কিছু নেতাকর্মী বক্তব্যের শেষে ভুল করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এমনকি মন্ত্রিসভায়ও আধিপত্যবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নতুন পদক্ষেপের কথা জানালেন মীর শাহে আলম

তিনি বলেন, ভারতের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক বছর ভারতে আশ্রয়ে থাকাকালে র-এর সঙ্গে যোগাযোগ করে কী পরিমাণ প্রশিক্ষণ নিয়েছেন, সেই প্রশিক্ষণ এখন কাজে লাগাচ্ছেন। প্রধানমন্ত্রীকে এসব খবর রাখতে হবে।

তবে সরকার ব্যর্থ হোক চান না জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা চাই না সরকার ব্যর্থ হোক। আমরা সরকারকে পদত্যাগ করতে বলিনি। কিন্তু আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ দেখতে চাই। ২৪ জুলাই যে ঐক্য আপনারা দেখেছেন, সেই ঐক্য ছিল রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা। বিদ্যমান রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন রাষ্ট্রকাঠামো গড়ার জন্য মানুষ রক্ত দিয়েছে। জুলাই সনদ ছিল সেই ঐক্যের মূলমন্ত্র। অথচ সরকার সেই জুলাই সনদকে অগ্রাহ্য করছে।

কে

  • জামায়াত
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন
পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে
সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X