দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির পলাতক নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ তাদের কচুকাটা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, সম্প্রতি বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের পক্ষে অনেককে কথা বলতে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ফিরে এলে হয়তো তারা বিভিন্ন পদ পাবেন। কিন্তু আওয়ামী লীগ ফিরে এলে জনগণ কচুকাটা করবে। জনগণ আওয়ামী লীগকে তাদের দৃষ্টিতে দেখবে—এমনটা মনে করলে ভুল হবে।
তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ দেশেও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু দেশের কতিপয় গণমাধ্যম দলটির নাম উল্লেখ করছে না। অথচ অতীতে কোথাও নাশকতার ঘটনা ঘটলে তারাই ‘জামায়াতের তাণ্ডব’ বা ‘বিএনপির অগ্নিসন্ত্রাস’ লিখে শিরোনাম করত।
হাসনাত বলেন, বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি। যদি তা-ই হতো, তাহলে ২০২৩ সালের অক্টোবর কিংবা ২০১৩ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সময়ই তারা সফল হতো। তাই এসব বিষয় আরও পর্যালোচনা করা উচিত।
অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি।
এমএস/