দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়ে দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতিকালে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রোববার সকালে ঢাকার উদ্দেশে যাত্রার জন্য বিমানবন্দরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবির খান জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার সঙ্গে রয়েছেন স্ত্রী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
তবে বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
যে আই