দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং আরেকটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, পরাজিত শক্তি ও এই গুপ্ত দলের আচরণ ও কথাবার্তা প্রায় অভিন্ন। আওয়ামী লীগের সঙ্গে গুপ্ত দলের সম্পর্কের প্রমাণ আছে। অতীতের মতো এখনও তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যেটা প্রমাণ থাকতে হয়, সেটা আছে। বিজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম।
অতীতে বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, আগে অপপ্রচার করা হতো, বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল, বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষেরা নিরাপদ নয়। কিন্তু এবার তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রমাণ করে দিয়েছে, সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের নীলনকশা বাস্তবায়ন করতে পারে না। বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিগত ১৭ থেকে ১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এমনকি পাশের দেশ থেকে আসা দর্শনার্থীরাও এই সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন।
ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। এটি মূলত একটি ব্যবস্থাপত্রের মতো কাজ করবে।
রিজভী জানান, ডেঙ্গু আক্রান্ত মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সারা দেশে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সরকারের অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরে রিজভী বলেন, সরকার যে প্রতিশ্রুতি দেয়, তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। অর্থনীতিবিদরা জানিয়েছেন, সরকার গঠিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে এ বছরেই দেশের দারিদ্র্য আরও ৫ শতাংশ কমে যাবে। এটাই তারেক রহমানের সরকারের বড় অর্জন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
কে