• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ইশরাকের ফেসবুক স্ট্যাটাসের পরই পদত্যাগের নির্দেশ, কী লিখেছিলেন প্রতিমন্ত্রী?

ডেস্ক রিপোর্ট
  ১৯ অক্টোবর ২০২৬, ০০:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে কয়েকটি গণমাধ্যমের সমালোচনা এবং মাদকের আখড়া ধ্বংসের ঘোষণা দেন তিনি। এর কিছুক্ষণ পরই তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র এমন দাবি করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সূত্রগুলোর দাবি, রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ইশরাক

নিজের ফেসবুক স্ট্যাটাসে ইশরাক দাবি করেন, কিছু নামকরা গণমাধ্যমের আইনজীবী প্যানেল রয়েছে এবং তারা আইনের বিভিন্ন ধারা ব্যাখ্যা করার সামর্থ্য রাখে। তাঁর বিশ্বাস, এসব গণমাধ্যম আইনগত বিষয়গুলো নিয়ে চর্চাও করে। তবে সবকিছু জেনেও তাদের সংবাদ পরিবেশনের ধরন দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, তাঁর অভিযানের পর সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো বন্য পশুর মতো আচরণ করছে। পাশাপাশি মাদকের আখড়াগুলো ধ্বংস করার ঘোষণা দিয়ে তিনি লেখেন, এসব স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

ইশরাক আরও দাবি করেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাঁর কাছে বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল। ভবিষ্যতে মাদকের আস্তানাগুলোতে বাসের লাঠি দিয়ে অভিযান চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। মাদকবিরোধী সংগ্রাম পূর্ণতা পাবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে অভিযান

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে দেখা যায় ইশরাককে। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয়।

বিএনপি ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকবিরোধী উদ্যোগের বিষয়ে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর সরাসরি অস্ত্র হাতে অভিযানে নামার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের মতে, মাদক দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করাই প্রয়োজন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশের দাবি

সরকার-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনা এবং তা নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কতক্ষণ পর নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রতিমন্ত্রীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

আরও পড়ুন

হঠাৎ ইশরাককে পদত্যাগের নির্দেশ, নেপথ্যের কারণ কী?

ইশরাকের পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’, যা জানালেন প্রেস কর্মকর্তা

৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন তিনি। কোথাও কোথাও পরিস্থিতির উন্নয়নে সময়সীমাও বেঁধে দেন।

দল ও সরকার-সংশ্লিষ্ট কয়েকজনের মতে, প্রধানমন্ত্রীর এসব পরিদর্শনের দিনই ইশরাকের অস্ত্র হাতে অভিযানের ভিডিও ছড়িয়ে পড়ায় সরকার অস্বস্তিতে পড়ে। এমন পরিস্থিতিতে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর সামনে এলেও এর আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এমএস/

  • ইশরাক হোসেন
এ সম্পর্কিত আরও খবর
হঠাৎ ইশরাককে পদত্যাগের নির্দেশ, নেপথ্যের কারণ কী?
হঠাৎ ইশরাককে পদত্যাগের নির্দেশ, নেপথ্যের কারণ কী?
যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইশরাকের পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’, যা জানালেন প্রেস কর্মকর্তা
ইশরাকের পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’, যা জানালেন প্রেস কর্মকর্তা
প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।