দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যকলাপবিরোধী কর্মকাণ্ডের জন্য মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ছিঁচকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন মামুন। ২০০২ সালে নাটকীয়ভাবে শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন। এরপর বছরখানেক কারাভোগের পর প্রভাবশালী একজন রাজনৈতিক নেতার যোগসাজশে একদিনে সাতটি মামলায় জামিন নিয়ে ২০০৪ সালে তিনি পাড়ি জমান ভারতে।
ভারতীয় পরিচয় নিয়ে একটি পাসপোর্ট তৈরি করে নিয়মিত ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও নেপাল ভ্রমণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর মামুনকে অবৈধ অনুপ্রবেশসহ আরেকটি অপরাধের সংশ্লিষ্টতা দেখিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ২০১৮ সালে পশ্চিমবঙ্গের জেল থেকে মুক্ত হয়ে পালিয়ে যান নেপাল। সেখানে আশ্রয় নেন ধানমন্ডি-হাজারীবাগ এলাকার পলাতক শীর্ষ সন্ত্রাসী লেদার লিটনের কাছে। ওই শীর্ষ সন্ত্রাসীর পরামর্শেই মামুন ২০২১ সালের জানুয়ারিতে ঢাকায় আসে এক রাজনৈতিক নেতাকে কিলিংয়ের মিশন নিয়ে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর বাইতুন নুর জামে মসজিদ এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, মাদক, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও ডাকাতির অভিযোগে পল্লবী থানায় ২৭টি মামলা, ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা ও দুটি সাজা পরোয়ানার তথ্য পাওয়া যায়।
পল্লবী থানায় নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ২০০৫ সালে ৫ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় মামুনের পাঁচ বছরের জেল, পল্লবী থানার ২০০৭ সালের ১০ অক্টোবরের মামলায় যাবজ্জীবন এবং ১৯৯৬ সালের ৬ এপ্রিলের মামলার সাজাপ্রাপ্ত আসামি মামুন। ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তারের মাত্র ৪৫ দিনের মাথায় জামিনে মুক্ত হয়ে পালিয়ে ভারতে পাড়ি জমান মামুন
কে