• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

আমার লড়াই কোনো ব্যক্তি নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশ টিভি ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে নিজের দীর্ঘদিনের লড়াইয়ের কথা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, তার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা আজকের নয়। অনেকটা পথ আমি প্রায় একাই হেঁটেছি।’

এই পথে হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদের শিকার হওয়ার কথাও তুলে ধরেন তিনি। প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন জানিয়ে তিনি লিখেছেন, ‘প্রতিবারই শুনতে হয়েছে, প্রমাণ কোথায়?’

মিডিয়ার সামনে কথা বলার পর আক্রমণের শিকার হওয়া, নিজের বিরুদ্ধে একের পর এক মিছিল ও নানা ধরনের অপপ্রচারের কথাও পোস্টে উল্লেখ করেন নাসীরুদ্দীন।

তিনি লিখেছেন, ‘কিন্তু আমি ভাঙিনি। কারণ আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমার লড়াই ভয়কে জয় করার জন্য। আমার লড়াই এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।’

সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা হলে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন উল্লেখ করে নাসীরুদ্দীন লিখেছেন, ‘হে আল্লাহ, তুমি সত্যকে প্রকাশ করে দাও। মিথ্যাকে দূর করে দাও। যারা জুলুম করে তাদের জুলুমের অবসান ঘটাও। আর আমাকে সত্যের পথে অটল থাকার শক্তি দাও।’

সময় ও ইতিহাস সত্যের সাক্ষী হয়ে থাকে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘সত্যকে হয়তো কিছুদিন চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিন নয়। অন্যায় হয়তো কিছুদিন ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু চিরস্থায়ী নয়।’

পোস্টে প্রতিশোধ নয়, ন্যায়বিচারের কথা তুলে ধরেছেন এনসিপির এই নেতা। তিনি লিখেছেন, ‘আমার কোনো প্রতিশোধ চাই না। আমি চাই ন্যায়বিচার। কাউকে ছোট করতে চাই না। আমি চাই মানুষের মর্যাদা ফিরুক।’

নিজের শক্তি সম্পর্কে নাসীরুদ্দীন লিখেছেন, ‘আর আমার সবচেয়ে বড় শক্তি কোনো পদ, ক্ষমতা বা শান-শওকত নয়। আমার শক্তি হলো মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা।’

আরও পড়ুন

বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে : গয়েশ্বর

অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, তাদেরও এই লড়াইয়ের অংশ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যারা অপমান সহ্য করেও মাথা নত করেননি, এই লড়াই তাদের সবার।’

পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের কাছেই ফিরে আসতে হয়। আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করুন, মিথ্যাকে পরাজিত করুন এবং জুলুমের অবসান ঘটান। আমিন।’

কে

  • নাসির উদ্দিন পাটোয়ারী
এ সম্পর্কিত আরও খবর
গণভোট ইস্যুতে বিএনপির সমালোচনায় নাসির উদ্দিন পাটোয়ারী
গণভোট ইস্যুতে বিএনপির সমালোচনায় নাসির উদ্দিন পাটোয়ারী
সরকারের পতনের আন্দোলনের হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারীর
সরকারের পতনের আন্দোলনের হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারীর
হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X