দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগদানসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের প্রথম দিনের সার্বিক কার্যক্রম তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে (৮২০ সেকেন্ড অ্যাভিনিউ, ডিপ্লোম্যাট সেন্টার, ৪র্থ তলা, নিউইয়র্ক, এনওয়াই-১০০১৭) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা যায়, এতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ও প্রেস উইংয়ের সদস্যগণ উপস্থিত থাকবেন। সেখানে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রথম দিনে প্রধানমন্ত্রীর বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক, উচ্চপর্যায়ের অধিবেশনে অংশগ্রহণ ও সার্বিক ব্যস্ততার বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হবে। বাসস
কে