• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লংমার্চের প্রয়োজন হতো না : ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি জনগণের সঙ্গে প্রতারণা না করতেন, তাহলে তাদের লংমার্চ করার প্রয়োজন হতো না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া শহরের মাটিডালী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলা ও মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. শফিকুর রহমান বলেন, আমরা শুধু ডাক দিয়েছি, আমরা সাধারণ মানুষের অধিকার আদায় করতে চাই। আপনারা ঘর থেকে বের হয়ে বগুড়ার এই জায়গাটাকে জনসমুদ্রে পরিণত করেছেন। আপনাদের মোবারকবাদ।

লংমার্চ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, আমরা লংমার্চের ডাক দিলাম, সরকারি দলের রাতের ঘুম হারাম। জায়গায় জায়গায় শুধু বলা হচ্ছে, বিরোধী দল এত আগে লংমার্চ করছে কেন? আমরা জিজ্ঞেস করি, ক্ষমতায় বসার আগেই জনগণকে অপমান করলেন কেন।

তিনি আরও বলেন, সাড়ে পাঁচ মাস চলে গেছে, সংসদের তিনটি অধিবেশন পার হলো। জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার গঠন করেছেন, সাড়ে পাঁচ মাসে আপনারা কী করলেন?

সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, আপনারা বলেছিলেন দুর্নীতির টুঁটি চেপে ধরবেন, এক কোটি মানুষকে চাকরি দেবেন। আপনারা এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছেন। দুর্নীতির রেট বাড়িয়ে দিয়েছেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, বলেছিলেন গ্যাস দেবেন, বিদ্যুৎ দেবেন। এখনো আমাদের স্লোগান হলো গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। আমরা তো নতুন কোনো স্লোগান দিচ্ছি না। বিএনপি প্রধান যে স্লোগান দিয়েছিলেন, সেটাই আমরা বলছি। আপনারা দিচ্ছেন না বলেই আমাদের লং মার্চ।

চাকরিতে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের সন্তানদের চাকরির অধিকার আপনারা কেড়ে নিচ্ছেন। নতুন ফন্দিতে এখন আপনারা রিটেনের মার্ক ডাবল করে ভাইভার মার্ক কমিয়ে দিয়েছেন। দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের জায়গায় জায়গায় বসানোর জন্য এসব করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের সন্তানরা, আমরা মিলে যুদ্ধ করে, লড়াই করে ২০২৪ সালে স্বৈরাচারকে বিদায় করেছি। তাদের চাকরির অধিকার ফিরিয়ে আনার জন্য জীবন দিয়েছে আমাদের ১ হাজার ৪০০ সন্তান। আমরা কথা দিচ্ছি, আমাদের সন্তানদের জন্য প্রয়োজনে আরেকবার জীবন দিতে প্রস্তুত। তবুও বৈষম্য আমরা বরদাশত করব না।

কৃষকদের সার সংকটের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কৃষক ভাইরা সার পান না। ১ হাজার ৪০০ টাকার সার তাকে ২ হাজার ২০০ টাকা দিয়ে কিনতে হয়। এই জন্যই আমাদের লংমার্চ। বিদ্যুৎ বিল নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, বিদ্যুৎ দিতে পারেন না, আবার ডাবল-ত্রিপল বিল দেন আমাদের হাতে। ভুতুড়ে বিল।

আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এবারের লংমার্চ হয়েছে ঢাকা থেকে রংপুরের দিকে। আগামী লংমার্চ ইনশাআল্লাহ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে। আপনারা প্রস্তুত আছেন? গাড়ি-ঘোড়া নিয়ে প্রস্তুত। এখন থেকে আপনারা প্রস্তুত থাকবেন।

৮ দাবি প্রসঙ্গে তিনি বলেন, এই আট দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তির নয়। এই আট দফা বাংলাদেশের ১৮ কোটি মানুষের। এই আট দফা যদি মানা হয়, এক দফার দরকার নেই। আর যদি আট দফা মানা না হয়, তাহলে এক দফার জন্য প্রস্তুত থাকুন।

আরও পড়ুন

দুই মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়। বিভিন্ন পথসভা শেষে লংমার্চের বহর বগুড়ার মাটিডালী এলাকায় পৌঁছায়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।

কে

  • লংমার্চ
এ সম্পর্কিত আরও খবর
ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না: নাহিদ ইসলাম
ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না: নাহিদ ইসলাম
আট দফা যেকানো সময় এক দফা হতে পারে: জামায়াত আমির
আট দফা যেকানো সময় এক দফা হতে পারে: জামায়াত আমির
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X