দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনসহ তিনজন বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন। অন্যরা হলেন- ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাল ১৬ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র পূরণ করে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) সভায় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার আসনটি শূন্য হয়। আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মনোনয়ন ফরম সংগ্রহকারী তিনজনের মধ্যে মির্জা ফয়সল আমিন বর্তমানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন। ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী দু’জনেই জেলা বিএনপির সহসভাপতি।
/অ