• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

প্রকৌশলীদের জন্য ‘স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিচ্ছে লাফার্জহোলসিম

দেশ টিভি ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

অবকাঠামো নির্মাণে উদ্ভাবন, টেকসই নকশা ও প্রকৌশলগত উৎকর্ষকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ ও নির্মাণ খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে ২০২৭ সালের জানুয়ারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কাঠামোগত উদ্ভাবন, টেকসই নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

পুরস্কারের চারটি বিভাগ রাখা হয়েছে। এগুলো হল, হাই পারফর্মিং কংক্রিট স্ট্রাকচার, অ্যাডভান্সড কংক্রিট টেকনোলজি অ্যান্ড সার্কুলারিটি, লেজেন্ডারি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড এবং নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন।

নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন বিভাগে ১০ জন উদীয়মান প্রকৌশলীকে পুরস্কৃত করা হবে। অন্য তিন বিভাগে একজন করে বিজয়ী নির্বাচিত হবেন। এর বাইরে একজনকে দেওয়া হবে গ্র্যান্ড অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে ইকবাল চৌধুরী বলেন, দেশের দ্রুত আধুনিকায়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্মার্ট, জলবায়ু সহনশীল ও টেকসই নগরায়ণের পথে এগিয়ে যেতে তাদের উদ্ভাবনী কাজের স্বীকৃতি প্রয়োজন।

তিনি বলেন, “এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে আমরা উদ্ভাবন, পরিবেশবান্ধব নির্মাণ এবং অভিজ্ঞ ও উদীয়মান প্রকৌশলীদের উৎসাহিত করতে চাই। পাশাপাশি বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের প্রতিভাবান প্রকৌশলীদের সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

আয়োজকরা জানান, পাঁচটি ধাপে প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। প্রথম ধাপে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আগ্রহী প্রকৌশলীরা অনলাইনে তাদের প্রকল্প ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেবেন। তৃতীয় ধাপে প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রকল্পগুলো জুরি বোর্ডের সামনে উপস্থাপনের সুযোগ পাবে।

চতুর্থ ধাপে জুরি বোর্ড বিস্তারিত মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করবে। সর্বশেষ ধাপে নির্বাচিত প্রকৌশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আগ্রহী প্রকৌশলীরা প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানতে এবং প্রকল্প জমা দিতে structuralexcellenceawardbd.com ও lafargeholcim.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

পুরকৌশল খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি বোর্ডে রয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, অনন্ত গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) নিজাম আহমেদ, ইন্টার স্পেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নকশা প্রকৌশলী প্রকৌশলী আবদুল্লাহ আল হোসেন চৌধুরী (রিজভী), এসবি কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. কে. এম. সাইফুল বারী এবং এমআইএসটির পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক লেফট্যানেন্ট কর্নেল ড. খন্দকার শাকিল আহমেদ।

আরও পড়ুন

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা গেল

অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশের কমার্শিয়াল ও লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, উচ্চমানসম্পন্ন ও টেকসই নির্মাণসামগ্রী সরবরাহের পাশাপাশি দেশের পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নির্মাণে অবদান রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব মার্কেটিং আবিদ মাহমুদ।

যে আই

  • হোলসিম
  • নির্মাণ
এ সম্পর্কিত আরও খবর
কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের
কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের
বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক
বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X