দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে অনুষ্ঠিতব্য ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন ২০২৬-এ যোগ দিতে দেশটির রাজধানী তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন হাফেজ মাওলানা লুৎফর রহমান। তিনি আল ওয়াহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি।
বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদ, আলেম-ওলামা, গবেষক ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই সম্মেলন আগামী ২৭ থেকে ৩০ আগস্ট তেহরানে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র সম্প্রতি ইরানের সম্মেলন সচিবালয়ের পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়।
সম্মেলনে বিশ্বের ১৩০টিরও বেশি দেশ থেকে শতাধিক বিশিষ্ট ইসলামী স্কলার, গবেষক, চিন্তাবিদ, আলেম-ওলামা, বুদ্ধিজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শহীদ ইমাম, গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনেয়ীর চিন্তাধারায় ঐক্য’।
সম্মেলনে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, ভ্রাতৃত্ব, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, ইসলামী মূল্যবোধের বিকাশ, আন্তমাযহাব সম্প্রীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে হাফেজ মাওলানা লুৎফর রহমান সম্মেলনের বিভিন্ন সেমিনার ও বুদ্ধিবৃত্তিক অধিবেশনে অংশ নেবেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের আলেম সমাজের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, ইসলামী শিক্ষা, মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
আল ওয়াহিদ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইমাম সমিতির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সফল সফর, সুস্বাস্থ্য এবং সম্মেলনের সার্বিক সফলতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
/অ