দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।
মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ২০২৫ সালের ৩ আগস্ট ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পরিষদের ১৪১তম বোর্ড সভায় মারুফ সাত্তার আলীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে মোটরযান, অগ্নি, মেরিন, ইঞ্জিনিয়ারিং ও দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমা সেবা রয়েছে। কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৬৩টি শাখা রয়েছে।
/অ