দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) প্রতিষ্ঠার ৯৯তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশে চীনা দূতাবাস।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, প্রধান উপদেষ্টার উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রায় ৩০০ জন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথি অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে সিনিয়র কর্নেল দু সিনশেং। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা গণমুক্তি ফৌজ দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ সম্পর্ক গড়ে তুলতে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারে চীন আগ্রহী বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম তার বক্তব্যে চীনা গণমুক্তি ফৌজের আধুনিকায়নের অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ-চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও চীনের সশস্ত্র বাহিনীর উন্নয়নের প্রশংসা করেন এবং নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
যে আই