দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসিআই হাইজিন প্রোডাক্টসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনের মেয়াদ আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফ্রিডম ফিয়েস্তা’ অনুষ্ঠানে বিজয়ীদের স্কুটি ও স্বর্ণমুদ্রা (গোল্ড কয়েন) প্রদান করা হয়।
অনুষ্ঠানে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি হাইজিন খাতে ফ্রিডমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম (সেলস) মিজানুর রহমান, জিএম (অপারেশন্স) দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল, পিজিএম আসির আওসাফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ বলেন, ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের মাধ্যমে শুধু পুরস্কার নয়, ভোক্তাদের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সম্পর্কও উদযাপন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিত করতে ফ্রিডম প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতমের লাইভ পরিবেশনার পাশাপাশি ম্যাজিক শো ও স্ট্যান্ড-আপ কমেডির আয়োজন করা হয়।
এমএস/