দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মাদ আলাউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের অফিস প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মোহাম্মাদ আলাউদ্দিনের মৃত্যুতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএস/