দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান প্রকাশিত প্রথম ‘ইয়াং আমেরিকান সায়েন্টিস্টস’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জ্যোতির্পদার্থবিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৮ জন উদীয়মান তরুণ বিজ্ঞানীর এই তালিকায় তিনি অন্যতম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
বিশ্বের শীর্ষস্থানীয় শত শত গবেষকের মতামতের ভিত্তিতে তৈরি এই তালিকায় এমন তরুণ বিজ্ঞানীদের নির্বাচন করা হয়েছে, যারা কর্মজীবনের শুরুতেই বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং ভবিষ্যতে ক্ষেত্রটিকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রাখেন।
তনিমা তাসনিম অনন্যা মহাবিশ্বের অন্যতম রহস্যময় বিষয় ‘সুপারম্যাসিভ ব্ল্যাক হোল’ বা অতিভারী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
তার বিজ্ঞানী হয়ে ওঠার যাত্রা শুরু হয় শৈশবেই। ছোটবেলায় মায়ের কাছ থেকে ‘মার্স পাথফাইন্ডার’ মিশনের সাফল্যের গল্প শোনার পর মহাকাশ নিয়ে কৌতূহল জন্ম নেয় তার মনে। ঢাকায় বেড়ে ওঠার সময় লোডশেডিংয়ের রাতে তারার আকাশ পর্যবেক্ষণই হয়ে ওঠে তার সবচেয়ে প্রিয় অভিজ্ঞতা।
তনিমা তাসনিম অনন্যা বলেন, ঢাকায় বড় হওয়ার সময় লোডশেডিংয়ের সময়গুলোই ছিল আকাশ দেখার সবচেয়ে ভালো সুযোগ। তখন আকাশ পরিষ্কারভাবে দেখা যেত, আর সেই সময়ই তারার প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়।
এমএস/