দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ব্যাংক বিটের সাংবাদিকদের নিয়ে একটি নতুন সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ব্যাংকিং খাত সংশ্লিষ্ট সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে আয়োজিত এ সভায় উপস্থিত সাংবাদিকরা ব্যাংক বিটের প্রতিবেদকদের পেশাগত উৎকর্ষ সাধন, প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করার জন্য একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনার ভিত্তিতে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে সংগঠনের নাম ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর)’ নির্ধারণ করেন এবং একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।
গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রিজভী নেওয়াজ এবং সদস্য সচিব হিসেবে শেখ আবু তালেব দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রহিম শেখ, শামসুল হুদা, এম এম মাসুদ, মাসুম মিয়া, সেলিয়া সুলতানা, মরিয়ম সেঁজুতি, আনিসুজ্জামান, নাজমুল ইসলাম ও মিনা ফেরদৌস।
সভায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ এজেন্সি ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ব্যাংক বিটের মোট ২৪ জন প্রতিবেদক অংশ নেন।
এমএস/