দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদকে সামনে রেখে নতুন ক্যাম্পেইন ঘোষণা করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ‘স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’ শিরোনামের এই আয়োজনে পুরো পরিবারের জন্য সমন্বিত ঈদ কালেকশন তুলে ধরা হয়েছে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ১৯ বছর পর আবারও এক ফ্রেমে হাজির হয়েছেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান ও জিয়াউল ফারুক অপূর্ব। তাদের উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের ঈদ সেলিব্রেশন কার্যক্রম।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এবারের মূল আকর্ষণ পুরো পরিবারের জন্য ম্যাচিং ঈদ কালেকশন। ছোট-বড় সবার জন্য ট্রেন্ডি ডিজাইনের নানা ধরনের জুতা ও এক্সেসরিজ নিয়ে সাজানো হয়েছে স্টোরগুলো। ঈদের পোশাকের সঙ্গে মানানসই হিলস ও জুতার বিস্তৃত সংগ্রহ রয়েছে লেডিস রেঞ্জে। ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়েছে ট্রেন্ড, স্টাইল ও আরামের সমন্বয়ে।
এ ছাড়া শিশুদের জন্য রঙিন ও আরামদায়ক কালেকশন এবং বড়দের জন্য লেদার জুতা ও স্যান্ডেলের বিশেষ সংগ্রহ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এক ছাদের নিচে পুরো পরিবারের কেনাকাটার সুযোগ নিশ্চিত করতেই সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।
এপেক্স জানায়, ঈদে নিজের জন্য কিংবা উপহার হিসেবে পছন্দের জুতা বেছে নিতে ক্রেতারা নিকটস্থ এপেক্স স্টোরে যেতে পারেন। স্টাইল ও কমফোর্টের সমন্বয়ে ঈদে নং–১ হওয়ার বার্তাই দিচ্ছে এবারের ক্যাম্পেইন।
এমএস/