দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সদস্য ও তাদের সন্তানদের মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে লক্ষ্য রেখে গঠন করা হয়েছে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’।
নয় সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন মীর মোহাম্মদ জসিম এবং সদস্য সচিব হয়েছেন শেখ মো. আরিফ। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন মাইনুল হাসান সোহেল।
কমিটির অন্য সদস্যরা হলেন নিয়াজ মাহমুদ সোহেল, জান্নাতুল ফেরদৌস পান্না, মাহমুদ সোহেল, মাহফুজ সাদী, কাজী শহীদুল আলম, মো. রিয়াসাদ আজিম এবং আসিফ জামান সুমিত।
উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এমএস/