দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নটর ডেম কলেজের ২০০০ (মিলেনিয়াম) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে হয়ে গেল ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ‘ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড’-এর ফাদার পিশাতো হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছরের আয়োজনটি অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হওয়ায় শুরুতেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি নটর ডেমিয়ানদের এক মিলনমেলায় পরিণত হয়। এতে মিলেনিয়াম ব্যাচের আশি জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ সময় পর সহপাঠীদের কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সকলে। অনুষ্ঠানে মিলেনিয়াম ব্যাচের বন্ধুদের পাশাপাশি আরও প্রায় চল্লিশ জন সিনিয়র ও জুনিয়র নটর ডেমিয়ান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং নটর ডেম কলেজ পরিবারের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, কর্মব্যস্ততার মাঝেও পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন অটুট রাখতেই এই আয়োজন। আগামীতে সামাজিক ও জনহিতকর কাজে এই ঐক্যকে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তারা। ইফতার শেষে ডিনার ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অংশ নেওয়া মিলেনিয়াম ব্যাচের বন্ধু হেলাল বলেন, ‘বন্ধুত্ব হলো এক অবিচ্ছেদ্য সম্পর্ক, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। আমরা চেয়েছিলাম, সবাই মিলে আবার একসঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাই, আর এই ইফতার আয়োজন সেটির উপযুক্ত উপলক্ষ হয়ে উঠেছে। কর্মব্যস্ত জীবনে সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে কলেজ জীবনের দিনগুলো যেন আবার ফিরে পেলাম।’

মিলেনিয়াম ব্যাচের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোমিন মঞ্জুর ও ডা. মো. জোবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রেফায়েত উল্লাহ (১৯৭৭ ব্যাচ)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্লাব নটরডেমিয়ান্সের কার্যনির্বাহী পরিষদের বর্তমান সদস্য- আরিফ চৌধুরী (১৯৯১ ব্যাচ), সাইফুল ইসলাম (১৯৯২ ব্যাচ), খালেদ ফয়সাল রহমান (১৯৯৩ ব্যাচ), মাহবুবুল হক (১৯৯৪ ব্যাচ), আবু সায়েম (১৯৯৮ ব্যাচ), নজরুল মল্লিক (১৯৯৯ ব্যাচ) এবং সাবেক সদস্য বদরুল শামীম (১৯৯১ ব্যাচ), মনিরুল হক (১৯৯২ ব্যাচ), খালিদ বিন সালাম (১৯৯৮ ব্যাচ)।
অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. পিনু তাহের (১৯৭৭ ব্যাচ), আশফাক আহমেদ (১৯৮০ ব্যাচ), সাদিকুর রহমান (১৯৯১ ব্যাচ), দিপু (১৯৯৮ ব্যাচ), শিশির, ডা. আরমান (১৯৯৯ ব্যাচ), ইলমুল সজিব, নাসের মহসিন (২০০১ ব্যাচ), জামান (২০০৪ ব্যাচ), ফরহাদ (২০০৫ ব্যাচ), শাফায়াতসহ (২০০৭ ব্যাচ) আরও অনেকে।
মিলেনিয়াম ব্যাচ থেকে প্রথমবারের মতো ক্লাব নটরডেমিয়ান্সের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জোবায়ের হোসেন বন্ধুদের পক্ষ থেকে আনুষ্ঠনিকভাবে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ বলেন, ‘নটর ডেম কলেজের মিলেনিয়াম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনকে স্বাগত জানাই। নটরডেমিয়ান্সদের মধ্যে পারস্পরিক যোগাযোগ যত বৃদ্ধি পাবে, নটর ডেমিয়ানদের প্রাত্যহিক জীবনযাত্রা তত সহজ হবে।’
এবারের ইফতার মাহফিল আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন মিলেনিয়াম ব্যাচের বন্ধু নয়ন, মাহতাব, হুমায়ুন, আসিফ, হেলাল, সম্রাট, কিম, সায়েম, ওয়াদুদসহ আরও অনেকে।
বিকাল থেকে ক্লাব প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন ২০০০ ব্যাচের বন্ধুরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আড্ডায় মুখরিত হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ। সিনিয়রদের বক্তব্য প্রদানের পর শুরু হয় পরিচিতি পর্ব। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাকসুদ।
এবি/