দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেলিম প্রধানের পরিবারের পক্ষ থেকে তাঁর বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর মানবিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিবার মনে করে একজন নাগরিক হিসেবে সেলিম প্রধানের ন্যায়বিচার, ব্যক্তিস্বাধীনতা এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। আদালত থেকে জামিন পাওয়ার পরও নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অভিযোগ অন্তর্ভুক্ত হওয়ায় তাঁর মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন উঠেছে।
পরিবারের বক্তব্য অনুযায়ী, নতুন মামলায় তাকে রাজনৈতিক ও আর্থিক সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে, যদিও তিনি কোনো রাজনৈতিক দলের পদে অধিষ্ঠিত নন বা সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। পাঁচ আগস্টের আগে তিনি কোনো রাজনৈতিক কাজে সক্রিয় ছিলেন না এবং পরে একটি কুচক্রী মহল তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে। উল্লেখ্য, তিনি পূর্বেও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চার বছর কারাভোগ করেছেন, যা পরিবার দাবি করছে মিথ্যা ও বানোয়াট মামলা ছিল।
সেলিম প্রধান সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। বিভিন্ন সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা জনসমক্ষে দৃশ্যমান। চলমান পরিস্থিতি তাঁর ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলছে।
পরিবার ইতোমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে নিরপেক্ষ তদন্ত ও মানবাধিকার সুরক্ষার অনুরোধ জানিয়েছে। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সুবিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে এবং মিথ্যা মামলার থেকে মুক্তি চায়।
এমএস/