দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনায় সাফল্যরে স্বীকৃতিতে গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন মো. হাসানুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি হাসানুর রহমানের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার।
হাসানুর রহমান গত ১০ বছরে ধরে দেশের কয়কেটি গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগে কাজ করছেন। বর্তমানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার ও সরকারি জনসংযোগ কর্মকতা হিসেবে যোগদান করেছেন তিনি। এর আগে এনআরবি ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করেছেন মো. হাসানুর রহমান।
এছাড়া, ইউএসএআইডি/বিটিএফএ পাবলিক-প্রাইভেট আউটরিচ স্পেশালিস্ট, এফবিসিসিআই এর সিনিয়র সহকারী সচিব হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমানে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছন রেডিও টুডে এবং বাংলাদেশ টেলিভিশনে। এর আগে উপস্থাপনা করেছেন দীপ্ত টিভি, যমুনা টিভি, রেডিও ধোনি এফএম ৯২.২, মাছরাঙা টিভিতে। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের সাব এডিটর হিসেবেও কাজ করেছেন তিনি।