দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন রুপাস ভিশন ফর এক্সেপশনাল লাইভস ৩ জানুয়ারি এক আনন্দঘন পিকনিকের আয়োজন করেছে। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করে শিশুরা ও তাদের অভিভাবকরা।
পিকনিকটি পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। শিশুদের আনন্দ নিশ্চিত করতে আয়োজন করা হয় বিভিন্ন স্পোর্টস ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো এবং বিশেষ আকর্ষণ হিসেবে জাদু প্রদর্শনী। এছাড়া সকল অংশগ্রহণকারী শিশু কিশোরদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি পিতামাতা ও কেয়ার গিভারদের সামাজিক অবদানের জন্য তিনজনকে সম্মাননা দেওয়া হয়।
শিশুদের উচ্ছ্বাস, হাসি এবং প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশটি আনন্দে ভরে ওঠে। অভিভাবক ও পরিবার পরিজনরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সন্তানদের সঙ্গে একটি আনন্দময় দিন কাটানোর সুযোগ পান। আয়োজকদের মতে, এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে এবং অভিভাবকদের মধ্যেও নতুন অনুপ্রেরণা যোগায়।
রুপাস ভিশন ফর এক্সেপশনাল লাইভস বিশ্বাস করে—ভালোবাসা, আনন্দ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার মূল চাবিকাঠি। সংগঠন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও আনন্দমুখর কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এমএস/