দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত শিক্ষানুরাগী, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হেদায়েত হোসেন চৌধুরী ১৯৩১ সালের ১ জানুয়ারি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার রামনগরের এক ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শাদাত হোসেন চৌধুরী ছিলেন ব্রিটিশ সরকারের জেলা প্রশাসক এবং মা নূর জাহান চৌধুরানী ছিলেন গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং এসএম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে তিনি ভাষাসৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কর্মজীবনে হেদায়েত হোসেন চৌধুরী ছিলেন একজন সফল শিল্পোদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত কর্ণফুলী গ্রুপের আওতায় কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ, কর্ণফুলী লিমিটেডসহ শিপিং, শিল্প ও ব্যবসা খাতে প্রায় দেড় ডজন প্রতিষ্ঠান গড়ে ওঠে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান চেম্বারের প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।